News71.com
 Bangladesh
 02 Sep 20, 08:14 AM
 233           
 0
 02 Sep 20, 08:14 AM

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক॥

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক॥

নিউজ ডেস্কঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে আজ বুধবার (০২ সেপ্টেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।  সোমবার (৩১ আগস্ট) রাতে সংবাদমাধ্যমকে এ বিষয়টি জানানো হয়।  প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় এ শোক জানান তাঁরা। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরিতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে উপমহাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হল।রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন