News71.com
 Bangladesh
 31 Aug 20, 08:04 PM
 486           
 0
 31 Aug 20, 08:04 PM

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক॥

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক॥

 

নিউজ ডেস্কঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনৈতিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় এ শোক জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পৃথক বার্তায়, তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান কখনও বিস্মৃত হবার নয়। আমি সব সময় মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করি।  এর আগে, সোমবার (৩১ আগস্ট) ভারতের রাজধানী দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রণব মুখার্জি মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন