News71.com
 Bangladesh
 31 Aug 20, 07:19 PM
 290           
 0
 31 Aug 20, 07:19 PM

মুজিববর্ষ উপলক্ষে ১শ’ কলেজকে বই উপহার দিল ভারতীয় হাইকমিশন॥

মুজিববর্ষ উপলক্ষে ১শ’ কলেজকে বই উপহার দিল ভারতীয় হাইকমিশন॥

নিউজ ডেস্কঃ মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা বই উপহার আয়োজন করেছে ভারতীয় হাই কমিশন।বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটসহ বিভিন্ন অঞ্চলে অবস্থিত  ১০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত লেখক ও ইতিহাসবিদদের লেখা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই উপহার দেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, যিনি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধোত্তর প্রজন্মের উদ্দেশে বক্তব্য দেন।তিনি ভারতীয় হাই কমিশনের এই বই উপহারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, পাশপাশি ভারত-বাংলাদেশের সম্পর্কের অসাধারণ শক্তি ও উষ্ণতার কথা পুনর্ব্যক্ত করেন।বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ বঙ্গবন্ধুকে আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বিংশ শতকের অন্যতম প্রভাবশালী ও সাহসী নেতা হিসেবে অভিহিত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই বইগুলির মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে এবং তাঁর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে সহায়তা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন