News71.com
 Bangladesh
 31 Aug 20, 04:04 PM
 276           
 0
 31 Aug 20, 04:04 PM

৬ ধাপ এগিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দরের মধ্যে ৫৮তম চট্টগ্রাম॥

৬ ধাপ এগিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দরের মধ্যে ৫৮তম চট্টগ্রাম॥

নিউজ ডেস্কঃ নানা সীমাবদ্ধতা স্বত্বেও লক্ষ্যমাত্রার চেয়ে এগিয়ে থেকে বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ বন্দরের মধ্যে ৫৮তম স্থানে উঠে এসেছে চট্টগ্রাম বন্দর। আন্তর্জাতিক শিপিং জার্নাল লয়েড'স লিস্টে এক দশকে ৪১ ধাপ এগুনোর পাশাপাশি একবছরে এগিয়েছে ছয় ধাপ। তবে সংকট থাকা স্বত্বেও সক্ষমতা বাড়িয়ে আগামী তিন বছরের মধ্যে তালিকার ৫০ নম্বরে আসতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সীমিত যন্ত্রপাতি এবং সীমাহীন সংকটের মাঝেও বিশ্বের অত্যাধুনিক সব বন্দরের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। শনিবার রাতে প্রকাশিত লয়েড লিস্টের সর্বশেষ তালিকায় এ বন্দর গত বছরের তুলনায় ছয় ধাপ এগিয়েছে। একযুগ আগে ২০০৯ সালে ৯৮তম স্থান নিয়ে তালিকায় ঢুকেছিলো চট্টগ্রাম বন্দর।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, দেশের আমদানি রপ্তানি বৃদ্ধি, ইকোনোমেনিক এস্টাবেটিভি ও ইয়ার্ড ক্যাপাসিটি বৃদ্ধি করা, সেই সাথে নতুন স্থাপনা ও সুবিধা বৃদ্ধি করা, এগুলো কারণে ধাপটা বৃদ্ধি পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন