News71.com
 Bangladesh
 30 Aug 20, 11:42 AM
 303           
 0
 30 Aug 20, 11:42 AM

১৮ বছর পর গ্রেফতার হল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন মোল্লা॥  

১৮ বছর পর গ্রেফতার হল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন মোল্লা॥   

নিউজ ডেস্কঃ ১৮ বছর পর গ্রেফতার হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন মোল্লা। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার শ্রীপুর থানা পুলিশ শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার সাচিলাপুর বাজার থেকে সুমন মোল্যা (৪৫) ওরফে সুকমানকে আটক করে। শনিবার (২৯ আগস্ট) শ্রীপুর থানা পুলিশ জানান, ২০০০ সালে পূর্বশত্রুতার জেরে মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা টুলুকে দিনদুপুরে সৈকত হোটেল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সুমন। এ হত্যাকাণ্ডের পর থেকেই সে পালাতক ছিল। ২০০২ সালে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সুমনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে সে পলাতক ছিল। প্রায় ১৮ বছর পর শ্রীপুর থানা পুলিশ শুক্রবার সাচিলাপুর বাজার থেকে তাকে আটক করে।

সুমন ২০১৫ সালের উপজেলার কচুয়া গ্রামের সমাজ সেবক ও ব্যবসায়ী নিরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামিসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মাসুদ বলেন, ৩২ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি সুমন সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিল । গোপন সংবাদের ভিত্তিতে সাচিলাপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন