
নিউজ ডেস্কঃ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। দুই পাড়ে আটকে আছে প্রায় ৮ শতাধিক যান। রোববার (৩০ আগস্ট) ঘাটের দুই পাড়ে অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। ভোগান্তিতে যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা এবং সাধারণ যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। তবে শনিবার থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ পড়েছে এ রুটে।
এতে সকাল সাড়ে ৭টার দিকে উভয় ঘাট এলাকায় ৮ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। দুই-তিন দিন ধরে পারের অপেক্ষায় থাকা যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা নানা দুর্ভোগে পড়ছেন। তবে পরিবহন, অ্যাম্বুলেসসহ ছোট যানবাহনকে অগ্রাধিকার দেয়ায় জমে যাছে পণ্যবাহী ট্রাক। বেশি বিপাকে রয়েছেন কাঁচামালবাহী ট্রাকের চালক, শ্রমিক ও ব্যবসায়ীরা।