News71.com
 Bangladesh
 29 Aug 20, 07:45 PM
 284           
 0
 29 Aug 20, 07:45 PM

যানজটে আর হবে না॥ জাপান বাজারে আনছে উড়ন্ত গাড়ি

যানজটে আর হবে না॥ জাপান বাজারে আনছে উড়ন্ত গাড়ি

নিউজ ডেস্কঃ রাস্তায় যানজটে ফেঁসে গেলে বিরক্তির শেষ থাকে না। মনে হয়, যদি উড়ে পার হয়ে যেতে পারতাম! সেই স্বপ্ন এ বার বাস্তব হচ্ছে। জাপানে উড়ন্ত গাড়ির পরীক্ষায় অভূত সাফল্য মিলেছে। একটি যাত্রী নিয়ে গাড়িটি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাত্ টেক-অফ করল। জাপানের সংস্থা স্কাইড্রাইভ ইঙ্ক এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছে। শুক্রবার সেই গাড়ির পরীক্ষামূলক ড্রাইভ ছিল। মোটরসাইকেলের মতো দেখতে ওই গাড়ি ১ থেকে ২ মিটার পর্যন্ত উড়ে। ৪ মিনিট মতো আকাশে ওড়ানো হয়।


স্কাইড্রাইভের প্রধান তোমোহিরো ফুকুজাওয়ার কথায়, 'সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালেই উড়ন্ত গাড়ি চলে আসবে বাজারে। সুরক্ষার বিষয়টি আরও দেখতে হবে।' গোটা বিশ্বে ১০০টির বেশি ফ্লাইং কার প্রজেক্ট চলছে। যাত্রী নিয়ে উড়তে সক্ষম হয়েছে হাতেগোনা কয়েকটি গাড়ি৷ আমার আশা বহু মানুষ এই গাড়ি পছন্দ করবেন। ফুকুজাওয়ার কথায়, এই গাড়িতে এখন যে মেশিন ব্যবহার করা হচ্ছে, তাতে ৫ থেকে ১০ মিনিট ওড়ানো যাবে। একে বাড়িয়ে ৩০ মিনিট করতে হবে। তবে আরও কার্যকরী হবে। এটি অটোমেটিকভাবেই উড়বে। এর জন্য বিশেষ পাইলটের ঝক্কি নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন