News71.com
 Bangladesh
 29 Aug 20, 07:23 PM
 289           
 0
 29 Aug 20, 07:23 PM

চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী-শেখ হাসিনা॥ রেলপথমন্ত্রী

চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী-শেখ হাসিনা॥ রেলপথমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমি বলেছেন, ভারত ও বাংলাদেশ যৌথভাবে আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি পালন করবে। আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি হয়ে ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ শুরু হবে। সেদিন দুই দেশের প্রধানমন্ত্রী চিলাহাটি-হলদীবাড়ি রুটে রেলপথ যোগাযোগের উদ্বোধন করবেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ পরিদর্শনকালে নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তের ৭৮২নং পিলারের কাছে এ কথা বলেন রেলপথমন্ত্রী। কোভিডের কারণে এই প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ অংশে দেড় কিলোমিটার এবং ভারত অংশের দুইশত মিটার কাজ অসম্পূর্ণ রয়েছে উল্লেখ করে রেলপথ মন্ত্রী বলেন, ‘চলতি সপ্তাহে বাংলাদেশ অংশের কাজ শেষ হবে। আমরা আশা করছি আগামী ডিসেম্বরের আগেই আমাদের অংশের প্রকল্পের সকল নির্মাণ কাজ সম্পন্ন করে উদ্বোধনের জন্য আমরা প্রস্তুত থাকবো। ভারতের অংশে যেটুকু (দুইশত মিটার) কাজ বাকি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে ডিসেম্বরের মধ্যে তা সম্পন্ন করার অনুরোধ জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন