
নিউজ ডেস্কঃ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার প্রচেষ্টায় কোভিড-১৯ পরীক্ষার অত্যাধুনিক পদ্ধতি এখন নড়াইল সদর হাসপাতালে পৌঁছে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে (Xpert Xpress -SARS CoV-2 Test) মাত্র ৪৫ মিনিটেই কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব। শনিবার (২৯ আগস্ট) দুপুরে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অত্যাধুনিক কোভিড-১৯ পরীক্ষার মেশিন হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি।উদ্বোধনি অনুষ্ঠানে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর শাকুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমবিডিসি ও লাইন টিবি-লেপ এবং এএসপি, স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম, জেলা প্রশাসক জনাব আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সদর উপজেলা চেয়ারম্যান মো. নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, ডা. মশিউর রহমান বাবু প্রমুখ।