News71.com
 Bangladesh
 29 Aug 20, 07:17 PM
 237           
 0
 29 Aug 20, 07:17 PM

করোনা আপডেট॥ দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩২, শনাক্ত ২১৩১

করোনা আপডেট॥ দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩২, শনাক্ত ২১৩১

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার হাজার ২০৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৩১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ আট হাজার ৯২৫ জনে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৯৮ হাজার ৮৬৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৬ শতাংশ। এতে আরও জানানো হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯২টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৪৩৮টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৬৮৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৮১৫টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন