News71.com
 Bangladesh
 28 Aug 20, 10:32 PM
 318           
 0
 28 Aug 20, 10:32 PM

বাংলাদেশের বাজারে ১৬৫ সিসির মোটরসাইকেল আনল রানার॥

বাংলাদেশের বাজারে ১৬৫ সিসির মোটরসাইকেল আনল রানার॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রথম মোটরসাইকেল প্রস্তুতকারক ও রফতানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড দেশের বাজারে সবচেয়ে বেশি সিসির মোটরসাইকেল এনেছে। সম্প্রতি ‘বোল্ট ১৬৫ আর’ নামে ১৬৫ সিসির মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি। ১৬৫ সিসি রেসিং ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন ‘বোল্ট ১৬৫ আর’ মোটরসাইকেলে রয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক, ডি আর এল যুক্ত সম্পূর্ণ এলইডি হেডলাইট ও টেইল লাইট, ইউএসডি সাসপেনশন, সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, ১৩০ সেকশনের রেয়ার টায়ারসহ আরও অত্যাধুনিক সব ফিচার যা বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের প্রিমিয়াম মানের মোটরসাইকেল কিনতে আগ্রহী করবে। আধুনিক ও রুচিশীল ডিজাইনের এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার টাকা। নগদ অর্থে কিংবা ক্রেডিট কার্ডে কিনলে মিলবে ১৪ হাজার টাকার ছাড়। এছাড়া থাকছে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত সর্বনিম্ন ১% হারে সহজলভ্য কিস্তির সুবিধা।রানার অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, এক্সপোর্ট কোয়ালিটির প্রতিটি রানার মোটরসাইকেলের সাথে আরও থাকছে ৬ বছরের ওয়ারেন্টি, ৯টি ফ্রি সার্ভিস, ১ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স এবং সারা দেশে দুই শতাধিক পয়েন্টে সার্ভিসিংয়ের সুবিধা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন