
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় অপু মিত্র (২৪)নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অপু মিত্র নরসিংদী জেলার পলাশ থানার বরাব গ্রামের নিরঞ্জন মিত্রের ছেলে।পড়াশুনা শেষ করে তিনি হোন্ডা অটোমোবাইল কম্পানিতে কর্মরত ছিলেন। আজ ছুটির দিনে অফিস শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে টিপরদী এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। তিনি আরও জানান, এ ঘটনায় পর ট্রাকচালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ট্রাকচালক ও হেলপারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।পরে মৃতদেহ শনাক্ত হলে পলাশ থানায় প্রেরন করা হয়।