
নিউজ ডেস্কঃ বেনাপোল সীমান্তে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে আটক করে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বেনাপোলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। রাসনা শারমিন মিথি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরিচালিত এই মোবাইল কোর্টে তাকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। স্থানীয়রা জানান, সম্প্রতি বেনাপোল সীমান্তে ব্যাপক হারে মাদক প্রবেশ করছে। এতে তরুণ সমাজ নেশাগ্রস্ত হয়ে তাদের ভবিষ্যৎ করছে। সীমান্তরক্ষী বিজিবি ও পুলিশের দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় এলাকায় মাদকের ভয়াবহ রূপ ধারণ করেছে।