News71.com
 Bangladesh
 28 Aug 20, 11:36 AM
 219           
 0
 28 Aug 20, 11:36 AM

শিক্ষার্থীদের মেস-বাসা ভাড়া মওকুফের দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন॥

শিক্ষার্থীদের মেস-বাসা ভাড়া মওকুফের দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ কুমিল্লায় মেস-বাসা ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন পালন করেছে শিক্ষার্থীরা। সমাজতান্ত্রিক ছাত্র-ফ্রন্ট ও ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নগরীতে বসবাসকারী নিন্মমধ্যবিত্ত ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতে হয়। করোনার এই দুর্যোগে সৃষ্ট বিরূপ পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় মহাসংকটে পড়েছে এসব শিক্ষার্থীরা। ইতিমধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস-বাসা ভাড়া ৪০ শতাংশ মওকুফ ঘোষণা করা হয়েছে। শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, জেলার সকল শিক্ষার্থীদের মেস-বাসা ভাড়া মওকুফের দাবি জানাচ্ছি। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ নেতা এম.এ হামজা রহমান, সমাজতান্ত্রিক ছাত্র-ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য বিকাশ শীল ও সংগঠক ফারজানা আক্তার প্রমুখ। সঞ্চালনা করেন, ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ নেতা মোহাম্মদ মহিউদ্দিন আকাশ। সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সংহতি প্রকাশ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন