News71.com
 Bangladesh
 27 Aug 20, 08:03 PM
 266           
 0
 27 Aug 20, 08:03 PM

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ॥ নিহত ১

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ॥ নিহত ১

নিউজ ডেস্কঃ নরসিংদীর রায়পুরায় রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রায়পুরা পৌরসভার তাতাকান্দা মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দেলোয়ার হোসেন তাতাকান্দা মহল্লার হিরন মিয়ার ছেলে। আহতরা হলেন, শাকিল মিয়া (২২), আতাউর রহমান (৬০), হিরন মিয়া (৫০), হায়দার আলী (৫০), সাকিব (১৬) ও সোহান (২২)। আহতদের রায়পুরা ও নরসিংদীতে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার জমি নিয়ে তাতারকান্দা মহল্লার সাত্তার মাস্টার ও রতন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি। উভয় পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করায় উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের ছয়জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর দেলোয়ার হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন