News71.com
 Bangladesh
 27 Aug 20, 08:03 PM
 275           
 0
 27 Aug 20, 08:03 PM

ক্রসফায়ারের ভয় দেখিয়ে জবানবন্দি আদায়ের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক এস আই’র বিরুদ্ধে॥

ক্রসফায়ারের ভয় দেখিয়ে জবানবন্দি আদায়ের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক এস আই’র বিরুদ্ধে॥

নিউজ ডেস্কঃ এবার ক্রসফায়ারের ভয় দেখিয়ে নারায়ণগঞ্জে কিশোরী অপহরণ মামলায় গ্রেফতার তিন আসামিকে জোরপূর্বক জবানবন্দি আদায়ের অভিযোগ উঠেছে বহুল সমালোচিত সেই তদন্ত কর্মকর্তা এস আই শামীম আল মামুনের বিরুদ্ধে। স্কুলছাত্রী কিশোরী জিসা মনিকে ধর্ষণের হত্যা মামলা প্রত্যাহার করে আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী জেলা আদালত প্রাঙ্গনে মানববন্ধনে এ অভিযোগ করেন আসামিপক্ষের স্বজনরা। স্বজনদের অভিযোগ, জিসা মনি অপহরণ মামলার সাবেক তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই (প্রত্যাহারকৃত) শামীম আল মামুন ক্রসফায়ারের ভয় দেখিয়ে জোরপূর্বক আসামিদের দিয়ে মিথ্যা জবানবন্দি আদায় করেছেন। জিসা মনি ফিরে আসার পর বাদিপক্ষ মামলা তুলে নেয়ার কথা বললেও পুলিশের কথায় তারা মামলা তুলে নেননি। অতি সত্ত্বর মামলা তুলে নেয়ার দাবি জানান আসামির স্বজনরা। গ্রেফতার আসামি নৌকার মাঝি খলিলের স্ত্রী শারমিন আক্তার বলেন, বিনা দোষে আমার স্বামী জেল খাটছে, মেয়েকে তো পাওয়া গেছে, তারপরও কেন আমার স্বামীসহ নিরাপরাধ তিন জনকে আটকে রেখেছে? এ মামলা তুলে নেয়ার দাবি জানাই। আরেক আসামি আব্দুল্লাহর বাবা আমজাদ হোসেন বলেন, আমার ছেলের বয়স কম। মাইরের চোটে পুলিশ যা কইছে তাই জবানবন্দি দিছে, কাউরে মাইরা ফেললে সে আবার ফেরত আসে কেমনে? মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন