News71.com
 Bangladesh
 27 Aug 20, 08:02 PM
 250           
 0
 27 Aug 20, 08:02 PM

৬ষঠ বর্ষপূর্তিতে বিশাল ডিসকাউন্ট দারাজের॥

৬ষঠ বর্ষপূর্তিতে বিশাল ডিসকাউন্ট দারাজের॥

নিউজ ডেস্কঃ আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড সাফল্যের সাথে পার করল ছয় বছর। ছয় বছর পূর্তি উপলক্ষ্যে ‘ধন্যবাদ বাংলাদেশ’ (থ্যাংক ইউ বাংলাদেশ) স্লোগানে আয়োজিত হচ্ছে দারাজের ‘সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইন’। দেশজুড়ে বর্ষপূর্তি উদযাপন করতে এবং দারাজের সাথে থাকা সকল গ্রাহকদের ধন্যবাদ জানাতে বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনটি চলবে ৩০ আগস্ট থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। উৎসব মুখর এই ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে থাকছে রিয়েলমি বাংলাদেশ, ভিশন ইলেক্ট্রনিক্স, ডাবর বাংলাদেশ, স্টুডিও এক্স ও অ্যাপেক্স এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি, কালেরকণ্ঠ, বিডি ২৪ লাইভ, আইস টুডে ও স্পাইস এফ এম। গ্রাহকদের জন্যে দারাজ সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে থাকছে বিশাল ডিসকাউন্টে অসংখ্য পণ্য, ডাবল টাকা ভাউচার, ৬ টাকা ডিল, ব্র্যান্ড ৫০ শতাংশ ডিস্কাউন্ট ভাউচার, মিস্ট্রি বক্স, মিশন এম আই সিক্স, শেয়ার অ্যান্ড উইন কন্টেস্ট, ডি এফ জি ক্ল্যাশ রয়্যাল টুর্নামেন্ট ও ডেইলি ফ্ল্যাশ সেল সহ আরো অসংখ্য সব আকর্ষণীয় অফার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন