News71.com
 Bangladesh
 27 Aug 20, 01:57 PM
 458           
 0
 27 Aug 20, 01:57 PM

করোনা পরিস্থিতিতে আটকে আছে আট লাখের বেশি ড্রাইভিং লাইসেন্স॥ভোগান্তিতে সাধারন মানুষ

করোনা পরিস্থিতিতে আটকে আছে আট লাখের বেশি ড্রাইভিং লাইসেন্স॥ভোগান্তিতে সাধারন মানুষ

নিউজ ডেস্কঃ স্মার্টকার্ড ছাপানো বন্ধ থাকা এবং করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সেবা প্রায় পাঁচ মাস বন্ধ থাকায় আটকে আছে আট লাখের বেশি গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স। এতে ভোগান্তিতের পড়েছেন গ্রাহকরা। লাইসেন্সের পরিবর্তে বিআরটিএ থেকে দেওয়া হচ্ছে অস্থায়ী অনুমতিপত্র। এই অনুমতিপত্রের মেয়াদ শেষ হলে আবার বাড়ানো হচ্ছে মেয়াদ, কিন্তু মিলছে না ড্রাইভিং লাইসেন্স। গতকাল বুধবার (২৬ আগস্ট) এ বিষয়ে খোঁজ নিলে বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিনে জট লেগে থাকায় এই সমস্যার সহসাই সমাধান হচ্ছে না। তবে স্মার্টকার্ড প্রিন্ট করার জন্য নতুন প্রতিষ্ঠানের সঙ্গে গত জুলাই মাসের শেষ দিকে চুক্তি হয়েছে। আগামী ১৮ সপ্তাহের মধ্যে তাদের কাজ শুরু করার কথা রয়েছে। গত বছর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলে শ্যামলীর বাসিন্দা আরিফ হোসেন। লাইসেন্স পেতে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা দিলেও লাইসেন্স পাননি বলে জানিয়েছেন তিনি। বিআরটিএ থেকে একটি অস্থায়ী অনুমোদনপত্র দেওয়া হয়েছে। এর মেয়াদও শেষ হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন