News71.com
 Bangladesh
 27 Aug 20, 01:33 PM
 262           
 0
 27 Aug 20, 01:33 PM

২০২১ সালের মধ্যে দেশের শত ভাগ মানুষ বিদ্যুৎ পাবে॥ প্রধানমন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের শত ভাগ মানুষ বিদ্যুৎ পাবে॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বহুমুখী পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ খাতের উন্নয়ন করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। গণভবন থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ভার্চুয়াল কনফারেন্সে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় দুটি বিদ্যুৎ কেন্দ্র, ১১টি গ্রিড উপকেন্দ্র, নতুন ৬টি সঞ্চালন কেন্দ্র ও ৩১ উপজেলার শতভাগ বিদ্যুৎ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, দেশের একটি ঘরও অন্ধকার থাকবে না। প্রতিটি ঘর পর্যায়ক্রমে বিদ্যুতের আলোয় আলোকিত হবে। এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। ২০২১ সাল নাগাদ প্রতিটি ঘরে বিদ্যুতের আলো যাবে।


তিনি বলেন, ২০০৯ সালে বিদ্যুতের ব্যবহারকারী ছিল ৪৭ ভাগ, আজ ৯৭ দশমিক ৫০ ভাগ মানুষ বিদ্যুৎ ব্যবহার করছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিশেষ কোনো অঞ্চলের প্রতি অবহেলা করে না। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার মন্ত্রণালয়ের কার্যালয় থেকে সংযুক্ত হন। শতভাগ বিদ্যুতায়িত উপজেলাগুলো হলো-ফরিদপুর জেলার ভাঙ্গা ও বোয়ালমারি উপজেলা, গাইবান্ধার সাদুল্লাপুর, ঝিনাইদহ সদর, মানিকগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর, সরাইল, আশুগঞ্জ, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া, কুমিল্লা জেলার বরুড়া ও মুরাদগঞ্জ, দৌলতপুর, সিঙ্গাইর ও শিবালয়, মৌলভীবাজার জেলার রাজনগর, নওগাঁর মান্দা, ধামরহাট, সাপাহার, নীলফামারির ডোমার, নোয়াখালীর বেগমগঞ্জ, পটুয়াখালীর মির্জাগঞ্জ, রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি, রাজশাহীর বাঘমারা, সাতক্ষীরা সদর, সিলেটের জকিগঞ্জ ও মাদারীপুরের কালকিনি উপজেলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন