News71.com
 Bangladesh
 27 Aug 20, 01:32 PM
 237           
 0
 27 Aug 20, 01:32 PM

করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসির মৃত্যু॥

করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসির মৃত্যু॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি এসএম আরিফুর রহমান মারা গেছেন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে আরিফুরের মৃত্যু হয়। গত সাত দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন আরিফুর।খুলনার রূপসা উপজেলার কাছদিয়া গ্রামে তাকে দাফন করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।কুষ্টিয়ার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম বলেন, আরিফুর কিছুদিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ১৪ অগাস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ ফলাফল পজেটিভ আসে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরদিন তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।গতবছর ৩১ আগস্ট আরিফুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সৈয়দপুর রেলওয়ে থানায় ওসির দায়িত্ব পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন