News71.com
 Bangladesh
 27 Aug 20, 12:55 PM
 262           
 0
 27 Aug 20, 12:55 PM

সোস্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গাজীপুরে আট মাস ধরে ধর্ষণ॥  

সোস্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গাজীপুরে আট মাস ধরে ধর্ষণ॥   

নিউজ ডেস্কঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাসেল মোল্লা সাফাইশ্রী গ্রামের বন্ধুর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করেন। আর ওই ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাসেল মোল্লা নিজে এবং তার অপর দুই বন্ধু ওই নারীকে আট মাস ধরে পালাক্রমে ধর্ষণ করে আসছেন। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষিতা গৃহবধূ কাপাসিয়া থানায় মামলা করেছেন (নম্বর ৩০)। অভিযুক্তরা হলেন সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মাহফুজুর রহমান রাসেল মোল্লা (৪০), ছাত্রদলের একই কমিটির সাবেক সদস্য গ্যাস ব্যবসায়ী খাইরুল ইসলাম সবুজ (৩৮) ও সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক জাকির হোসেন সোহেল (৩৯)। ঘটনাটি জানাজানি হলে কাপাসিয়া উপজেলা শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ওই গৃহবধূকে পুলিশ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


মামলার বিবরণে জানা যায়, দলিল লেখক মাহফুজুর রহমান রাসেল মোল্লার সঙ্গে তার এক বন্ধু দুই বছর ধরে শিক্ষানবিশ সহকারী হিসেবে কাজ করছেন। সেই সুবাদে গত বছর ৩ ডিসেম্বর রাতে রাসেল মোল্লা সুযোগ বুঝে ওই সহকারীর বাড়িতে যান। সহকারী বাড়িতে না থাকায় তার স্ত্রীকে রাসেল জোরপূর্বক ধর্ষণ করে এবং কৌশলে ভিডিও ধারণ করে রাখেন। পরে ধারণকৃত ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে অপর দুই বন্ধুর সঙ্গে গৃহবধূকে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময় যৌন মিলনে বাধ্য করেন। তাদের কথামতো না চললে আসামিরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন