News71.com
 Bangladesh
 26 Aug 20, 07:41 PM
 316           
 0
 26 Aug 20, 07:41 PM

প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ হচ্ছে না প্রাথমিকে॥

প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ হচ্ছে না প্রাথমিকে॥

নিউজ ডেস্কঃ প্যানেল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে না জানিয়ে এ বিষয়ে প্রার্থীদের কাউকে অর্থ লেনদেন না করার অনুরোধ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৬ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল মাঠ পর্যায়ে তথাকথিত প্যানেল হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের কথা বলে নিরীহ প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায় করছে মর্মে বিভিন্ন মাধ্যমে সরকারের গোচরীভূত হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৮ সালের ৩০ জুলাই সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আবেদন করার শেষ তারিখ ছিল ওই বছরের ৩০ অগাস্ট। সকল আনুষ্ঠানিকতা পালন করে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত সকল শূন্য পদ বিবেচনা করে ১৮ হাজার ১৪৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন