News71.com
 Bangladesh
 26 Aug 20, 07:35 PM
 281           
 0
 26 Aug 20, 07:35 PM

বৈরী আবহাওয়ার কারনে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ॥

বৈরী আবহাওয়ার কারনে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ॥

নিউজ ডেস্কঃ বৈরি আবহাওয়া ও মাঝ পদ্মায় তীব্র বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানান লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্নালাল নন্দী। এরআগে, সকাল ৯টার দিকে প্রথম ধাপে বন্ধ রাখা হয় লঞ্চ চলাচল পরে মাঝে কয়েকবার চেষ্টা করলেও পদ্মা উত্তাল থাকায় আর লঞ্চ চলাচল করতে পারেনি। পদ্মা যমুনা নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের সৃষ্টি হওয়ায় যাত্রী সাধারণের কথা বিবেচনা করে এ দুই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন