
নিউজ ডেস্কঃ দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫১৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ২ হাজার ১৪৭ করোনা রোগী। বুধবার (২৬ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৬ আগস্ট) বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ২৩ হাজার ৭২০ জনের। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৭৬ হাজার ৬০০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ১৯৬ জন।