
নিউজ ডেস্কঃ ভুয়া মামলা দিয়ে দেখানো হয় ক্রসফায়ারের ভয়। এরপর ধাপে ধাপে আদায় করা হয় আড়াই লাখ টাকা। এমন অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ইন্সপেক্টর লিয়াকতসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামে। মামলাটি ডিসি ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণীতে জানা যায়, ২০১৪ সালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার একটি মামলা তদন্তের জন্য বাদী এস এম জসিমকে এস আই লিয়াকত ডিবিতে নিয়ে যান। সুষ্ঠু তদন্তের কথা বলে নগদ ৫০ হাজার টাকা আদায় করেন তিনি। পরে আবার ৫ লাখ টাকা দাবি করেন ক্রসফায়ারের ভয় দেখিয়ে। টাকা না দিলে তুলে নিয়ে ২ লাখ টাকা আদায় করেন। মামলার বাদী এস এম জসিম উদ্দীন বলেন, অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন যখন দেখলেন ওয়ারেন্ট ভুয়া, তখন আমাকে ছেড়ে দেয়। ওসি লিয়াকত তখন আমাকে আবার তুলে নিয়ে আসে। সেখানে আমাকে ভুয়া মামলা দিয়ে কোর্টে চালান করে দেন। মামলা আমলে নিয়ে ডিসি ডিবিকে তদন্তের নির্দেশ দেন আদালত।আইনজীবী জুয়েল দাশ বলেন, এসআই লিয়াকত সম্প্রতি বরখাস্ত হয়েছেন। উনিসহ আর অনেকের তদন্তের আদেশ দিয়েছেন আদালত।