News71.com
 Bangladesh
 26 Aug 20, 11:50 AM
 403           
 0
 26 Aug 20, 11:50 AM

ব্যবসায়ীর রডের আঘাতে কৃষকের মৃত্যু॥

ব্যবসায়ীর রডের আঘাতে কৃষকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাঘাটায় সুদের লভ্যাংশ মাত্র ৭ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় এক দাদন ব্যবসায়ীর রডের আঘাতে তোফাজ্জল হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন। তিনি জানান, রডের আঘাতে মৃত্যু হয়েছে নিহত তোফাজ্জল হোসেনের ছেলের এমন অভিযোগ পাওয়ার পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে। মৃত তোফাজ্জল হোসেন উপজেলার ছিলমানেরপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিন এর ছেলে। স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ছিলমানের পাড়া গ্রামের আব্দুল্লাহ হোসেন এর ছেলে নজির হোসেনের কাছে থেকে কিছুদিন পূর্বে ১৫ হাজার টাকা লাভের উপর নিয়েছিল তোফাজ্জল হোসেন। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে লাভের ১৫ হাজার টাকার মধ্যে সাত হাজার টাকা দিতে দেরি করায়, দাদন ব্যবসায়ী নজির হোসেন তার লোকজন নিয়ে তোফাজ্জল হোসেনের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায় এবং রড দিয়ে মাথায় সজোরে আঘাত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন