News71.com
 Bangladesh
 26 Aug 20, 11:47 AM
 303           
 0
 26 Aug 20, 11:47 AM

বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে ট্রাকসহ শাড়ির চালান আটক॥  

বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে ট্রাকসহ শাড়ির চালান আটক॥   

নিউজ ডেস্কঃ বেনাপোল বন্দরে ২০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ির একটি পণ্যের চালান পাচারের সময় আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বন্দরের ১৩ নম্বর শেড থেকে এই চালানটি পাচার করা হচ্ছিল। পরে কাগজ পত্র পরীক্ষা নিরীক্ষা করে বিকালে শুল্কফাঁকির বিষয়টি কাস্টমস গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করে। বেনাপোল কাস্টমস সূত্র জানায়, যশোরের ভাবনা এন্টারপ্রাইজ নামে একজন আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ৬০২ প্যাকেজ রকমারি পণ্য আমদানি করেন। যার কাস্টমস বি/ই নাম্বার-৩২৯৩৭ তারিখ- ১৩/০৮/২০। পণ্য চালানটি ছাড় করার দায়িত্বে ছিলেন পুটখালি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামানের মালিকানাধীন সিএন্ডএফ এজেন্ট রিমু এন্টারপ্রাইজ। পণ্য চালানটি কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে বন্দর থেকে ছাড় নেয়ার সময় কৌশলে একই শেডে লুকিয়ে রাখা অতিরিক্ত ১০ বেল উন্নতমানের বিয়ের শাড়ি ট্রাকে তুলে নিয়ে যায়। এ সময় গোপন খবর পেয়ে কাস্টমস সদস্যরা পণ্য চালানটি আটক করে । জব্দ ট্রাকের নম্বর ঢাকা মেট্রো ট-১৩-০৪৫৪। জব্দ অতিরিক্ত ১০ বেল শাড়ির কোনো কাগজপত্র ট্রাকের সাথে ছিল না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন