News71.com
 Bangladesh
 26 Aug 20, 11:46 AM
 259           
 0
 26 Aug 20, 11:46 AM

জামালপুরের মাদারগঞ্জে সন্তান ও স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক॥

জামালপুরের মাদারগঞ্জে সন্তান ও স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক॥

নিউজ ডেস্কঃ মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও তিন বছরের শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামী হারুন অর রশীদ পলাশকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৬ আগস্ট) রাতে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুনারীতলা ইউনিয়ন পরিষদ সদস্য আকবার আলী বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জেরে ভোরে স্বামী হারুন অর রশীদ পলাশের সঙ্গে স্ত্রী শিখার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে ভারী কিছু দিয়ে আঘাত করলে শিশু তৌফিক ও তার মা শিখার মৃত্যু হয়। পলাশ চর গোপালপুর গ্রামের ফজলু মেম্বরের ছেলে। ঘটনার পর বুধবার সকালে পলাশকে আটক করেছে পুলিশ। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন