News71.com
 Bangladesh
 25 Aug 20, 08:13 PM
 288           
 0
 25 Aug 20, 08:13 PM

রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেলের কোন রিপোর্টই সঠিক নয়॥ র‍্যাব

রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেলের কোন রিপোর্টই সঠিক নয়॥ র‍্যাব

নিউজ ডেস্কঃ রাজধানীর মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‍্যাব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ দল। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শুরু হয় এই অভিযান।অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ন রিএজেন্ট পাওয়া গেছে। অভিযানে হাসপাতালের কাগজপত্রসহ বিভিন্ন ইউনিটের যন্ত্রপাতি পরীক্ষা করা হবে। অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযানকারীরা।ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, মেয়াদোত্তীর্ন রিএজেন্ট, বিপুল পরিমাণ সার্জিকাল পণ্য যেগুলো অনেক বছর আগের সেগুলো পাওয়া গিয়েছে। এছাড়া এখানের ল্যাবে তৈরি করার রিপোর্টগুলো কোনটাই সঠিক নয়। মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে কারো কোন অনুমতির প্রয়োজন নেই। চিঠিতে অনুমতির কথা বলা নেই, সমন্বয়ের কথা বলা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া বলেন, নবায়নের জন্য প্রায় ১২ হাজার আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন