
আন্তর্জাতিক ডেস্কঃ বাজারে প্রতিযোগীদের কোণঠাসা করতে অ্যাপলকে ঘুষ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল ফোনের চিপ বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান কোয়ালকমকে জরিমানা করেছে ইউরোপীয় কর্তৃপক্ষ। ইইউ প্রতিযোগিতা কমিশন বলছে, কোয়ালকম অ্যাপলকে আইফোন ও আইপ্যাডে শুধুমাত্র তাদের চিপ ব্যবহার করতে বছরের পর বছর বড় অংকের ঘুষ দিয়ে আসছে। এতে যত ভালো চিপই তৈরি করুক না কেন অন্যরা বাজারের কোণঠাসা হয়ে পরছিলো। যদিও কোয়ালকম এ সিদ্ধান্তের বিরোধীতা করে বলছে, তারা শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের আদালতে আপিল করবে।উল্লেখ্য ২০১৭ সালে কোয়ালকমের বিরুদ্ধে অ্যাপলের সঙ্গে অনৈতিক লেনদেনের অভিযোগ ওঠে।
সূত্র: বিবিসি