News71.com
 Bangladesh
 25 Aug 20, 07:34 PM
 237           
 0
 25 Aug 20, 07:34 PM

ফায়ার সার্ভিসের ইউনিফর্মের ডিজাইন অনুমতি ছাড়া ব্যবহার নিষিদ্ধ করল সরকার॥

ফায়ার সার্ভিসের ইউনিফর্মের ডিজাইন অনুমতি ছাড়া ব্যবহার নিষিদ্ধ করল সরকার॥

নিউজ ডেস্কঃ ফায়ার সার্ভিসের ইউনিফর্মের ডিজাইন ও পেটেন্ট নিবন্ধনের অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। এদিকে ইউনিফর্মের ডিজাইন অনুমতি ছাড়া ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। মঙ্গলবার (২৫ আগস্ট) ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত কালো, ছাই ও কমলা এই তিন রঙের পোশাকের ডিজাইন, রং ও পেটেন্ট-এর নিবন্ধন অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পূর্বানুমোদন ব্যতীত এখন থেকে এই পোশাক অন্য কারো জন্য ব্যবহার নিষিদ্ধ এবং এ বিধি-নিষেধ অমান্য করে কেউ তা ব্যবহার করলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন