News71.com
 Bangladesh
 25 Aug 20, 09:56 AM
 248           
 0
 25 Aug 20, 09:56 AM

যৌনপল্লীতে ডাকাতি॥ গ্রেফতার দুই

যৌনপল্লীতে ডাকাতি॥ গ্রেফতার দুই

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে গতকাল রোববার (২৩ আগস্ট) ভোর রাতে ডাকাতির ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো দৌলতদিয়া সামসু মাস্টার পাড়ার রুহুল ব্যাপারীর ছেলে পিঞ্জয় ও দৌলতদিয়া ২নং বেপারীপাড়ার আবুল ডাক্তারের ছেলে খায়রুল মৃধা। গতকাল রোববার (২৩ আগস্ট) ভোররাত ৪টার দিকে পল্লীর বাড়ীওয়ালী নাজমা বেগমের বাড়িতে এ ডাকাতির ঘটনায় ডাকাত দল নগদ ১ লাখ টাকা, মোবাইল, স্বর্ণের গহনাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। এসময় ডাকাতদের হামলায় ৫ জন জখম হন। এদের মধ্যে মুক্তার হোসেন নামের আহত একজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ডাকাতির ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নাজমা বেগম বদী হয়ে খায়রুল মৃধা, নূরু কাজি, টুটুল ও জসিম সহ ৯ জনকে আসামি করে ডাকাতি মামলা করেন। এজাহারে বাদী উল্লেখ করেছেন, রোববার ভোরে উল্লেখিত আসামিরা অস্ত্রসস্ত্র নিয়ে যৌন পল্লীতে তার বাড়িতে প্রবেশ করে। তিনি বলেন, তারা আমাদেরকে মারধর করে নগদ ১ লক্ষ টাকা, মোবাইল, স্বর্ণের গহনাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় । গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আশিকুর রহমান জানান, সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন