News71.com
 Bangladesh
 24 Aug 20, 09:49 AM
 245           
 0
 24 Aug 20, 09:49 AM

বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরে পণ্য খালাস-বোঝাই ব্যাহত॥

বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরে পণ্য খালাস-বোঝাই ব্যাহত॥

 

নিউজ ডেস্কঃ সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এ কারণে টানা ৫ দিন ধরে মোংলাসহ সুন্দরবন উপকূলে থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।এদিকে অমাবস্যার প্রভাবে মোংলার পশুর নদীসহ সুন্দরবন এলাকার সব নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সদ্য নির্মিত বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দুটি গ্রাম।অপর দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় মোংলা সমুদ্র বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ সমূহের পণ্য খালাস-বোঝাই কার্যক্রম ব্যাহত হচ্ছে।বন্দরে বর্তমানে সার, কিংকারসহ পণ্যবোঝাই ৫টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি জোয়ারের পানি ১ থেকে ২ ফুট বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।একইসঙ্গে সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবত রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় তীরে অবস্থান নিয়েছে সমুদ্রগামী জেলেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন