News71.com
 Bangladesh
 23 Aug 20, 11:34 PM
 301           
 0
 23 Aug 20, 11:34 PM

রাজধানীতে ১৩ বছরের কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা॥

রাজধানীতে ১৩ বছরের কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা॥

নিউজ ডেস্কঃ রাজধানীর আগারগাঁও তালতলা এলাকার একটি বাসায় আরমান (১৩) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানান। রোববার (২৩ আগস্ট) ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে অচেতন অবস্থায় আরমানকে ঢামেক  হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এর আগে রাত সাড়ে ১২টার দিকে বাসার বাথরুমে কাপড় রাখার হেংগার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়।ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। মৃত আরমান কুমিল্লা জেলার হোমনা উপজেলার মোবারক হোসেনের ছেলে। বর্তমানে পশ্চিম আগারগাঁও তালতলার একটি বাসায় পরিবারের সাথে ভাড়া থাকতো। আরমানের বড় ভাই মো. হিরা জানান, আরমান তালতলা এলাকার একটি ওয়ার্কশপে কাজ করতো। বেশ কিছুদিন ধরে এলাকার কিছু বখাটে ছেলেদের সাথে চলাফেরা শুরু করে। এমনকি নেশা করতে শুরু করে। বিষয়টি জানতে পেরে বাবা রাতে আরমানকে বকাঝকা করে এবং চড় থাপ্পড় মারে। এই অভিমানে আরমান বাথরুমে ঢুকে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে আরমানকে হাসপাতালে নিয়ে যাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন