News71.com
 Bangladesh
 23 Aug 20, 11:33 PM
 243           
 0
 23 Aug 20, 11:33 PM

করোনা আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম-বার্তা সম্পাদক আবদুস শহীদের মৃত্যু॥

করোনা আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম-বার্তা সম্পাদক আবদুস শহীদের মৃত্যু॥

 

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহীদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৩ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।আবদুস শহীদের মৃত্যুতে এনটিভি পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আবদুস শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।আবদুস শহীদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।গত ২৫ জুলাই আবদুস শহীদের করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৭ জুলাই তাকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ জুলাই তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন