News71.com
 Bangladesh
 23 Aug 20, 11:32 PM
 250           
 0
 23 Aug 20, 11:32 PM

আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে বাংলাদেশের সিলকো ফার্মা॥

আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে বাংলাদেশের সিলকো ফার্মা॥

 

নিউজ ডেস্কঃ আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। এ লক্ষ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটি ওষুধ রপ্তানির লক্ষ্যে আফগানিস্তানে অবস্থিত জাহিদ ইলিয়াস আদিল লিমিটেডের সঙ্গে রপ্তানি চুক্তি সম্পন্ন করেছে। কোম্পানিটি আগামী পাঁচ বছরের জন্য ১৩টি ভিন্ন ধরনের ওষুধ রপ্তানি করবে।কোম্পানিটি প্রায় তিন লাখ ৮০ হাজার ডলারের ওষুধ রপ্তানি করবে। প্রথম রপ্তানি মূল্য ২৬ হাজার ৭৮০ হাজার ইউএস ডলার ১৩টি ভিন্ন ওষুধের বিপরীতে। চলতি আগস্ট মাস থেকে রপ্তানি প্রক্রিয়া শুরু করবে কোম্পানিটি।আফগানিস্তানে ওষুধ রপ্তানির মাধ্যমে কোম্পানির প্রায় ৩০ শতাংশ মুনাফা হবে বলেও জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন