News71.com
 Bangladesh
 22 Aug 20, 06:56 PM
 250           
 0
 22 Aug 20, 06:56 PM

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার॥

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জীবনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জীবনকে সাময়িক বহিষ্কার করা হলো।এর আগে গত বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং এর একটি মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন