News71.com
 Bangladesh
 22 Aug 20, 01:17 PM
 254           
 0
 22 Aug 20, 01:17 PM

মেজর সিনহা হত্যা মামলায় ৩ এপিবিএন সদস্য রিমান্ডে॥

মেজর সিনহা হত্যা মামলায় ৩ এপিবিএন সদস্য রিমান্ডে॥

নিউজ ডেস্কঃ সিনহা হত্যা মামলায় গ্রেফতার ৩ এপিবিএন সদস্যকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‍্যাব।শনিবার (২২ আগস্ট) সকালে এমন তথ্য পাওয়া গেছে।এর আগে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গ্রেফতার তিন সদস্যের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারকি হাকিম (টেকনাফ-৩) তামান্না ফারার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম।উল্লেখ্য, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে গ্রেফতার করেছিলো র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ নিয়ে এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন