News71.com
 Bangladesh
 22 Aug 20, 11:10 AM
 247           
 0
 22 Aug 20, 11:10 AM

৫টি সংসদীয় আসনে উপ নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু॥

৫টি সংসদীয় আসনে উপ নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু॥

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদীয় আসন ঢাকা ৫, ঢাকা ১৮, সিরাজগঞ্জ ১, পাবনা ৪ ও নওগাঁ ৬ আসনের উপ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। ১৮ আগস্ট থেকে শুরু হয় এর কার্যক্রম। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা।৩০ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম কিনছেন তারা। এই ফর্ম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম চলবে ২৩ আগস্ট পর্যন্ত। ২৪ আগস্ট মনোনয়ন বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন