News71.com
 Bangladesh
 21 Aug 20, 09:57 PM
 293           
 0
 21 Aug 20, 09:57 PM

করোনা আক্রান্ত হয়ে সিসিক কর্মকর্তার মৃত্যু ॥  

করোনা আক্রান্ত হয়ে সিসিক কর্মকর্তার মৃত্যু ॥   

নিউজ ডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রথম কোন কর্মকর্তা বা কর্মচারীর মৃত্যু হলো। গত বৃহস্পতিবার রাতে করোনা আক্রান্ত হয়ে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছেন সিসিকের কর শাখার কর্মকর্তা সৈয়দ মিজান। তিনি সিলেট নগরীর আখালিয়াস্থ লেকসিটির বাসিন্দা। এখন পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন শাখার শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলেও মৃত্যুর প্রথম ঘটনা এটি ।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও জন্মেজয় দত্ত জানান, সৈয়দ মিজান করোনা আক্রান্তের পাশাপাশি কিডনির রোগী ছিলেন। তার দুই কিডনিই কার্যকারিতা হারিয়েছিল। এ সমস্যা নিয়ে তিনি গত চারদিন আগে সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে থাকা অবস্থায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে রাগীব-রাবেয়া থেকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সৈয়দ মিজান মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে, আজ শুক্রবার জুম্মার নামাজের পরে স্বাস্থ্যবিধি মেনে তাকে নগরীর হযরত মানিকপীর (রহ.) সিটি কবরস্থানে দাফন করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন