News71.com
 Bangladesh
 21 Aug 20, 09:45 PM
 245           
 0
 21 Aug 20, 09:45 PM

ভুলের খেসারত দিচ্ছেন খালেদা-তারেকসহ সমগ্র বিএনপি॥ গয়েশ্বর চন্দ্র রায়

ভুলের খেসারত দিচ্ছেন খালেদা-তারেকসহ সমগ্র বিএনপি॥ গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্কঃ দল ক্ষমতায় থাকতে ইচ্ছায় বা অনিচ্ছায় যে ভুল-ভ্রান্তি হয়েছে খালেদা জিয়া এবং তারেক রহমান তার খেসারত দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সদ্য প্রয়াত ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণে সভায় তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সরকারে থাকতে আমাদের কিছু ভুল-ভ্রান্তি হয়েছিল। যার খেসারত আজকে জনগণ দিচ্ছে, আমরা দিচ্ছি। খালেদা জিয়া ও তারেক রহমান দিচ্ছেন।বিএনপির সিনিয়র এ নেতা আরো বলেন, যারা অপকর্ম করেছে তারা খেসারত দেয় নাই। তারা কিন্তু আমাদের আশেপাশে আরও বলীয়ান হওয়ার চেষ্টা করছেন। এটা (২১ আগস্টের ঘটনা) বাংলাদেশের ভাবনা থেকে হয়নি। এর পরিকল্পনা অন্য কোথাও থেকে হয়েছে। এটাও ঠিক যে যারা গ্রেনেড হামলায় সম্পৃক্ত ছিল তারা ভিকটিম বা আসামি হয়নি। এখানে আমাদেরও ব্যর্থতা আছে। আর আওয়ামী লীগ সরকার সেই পারপাজটা ভালো করে আমাদের ওপরে চাপিয়ে দিতে পারছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন