News71.com
 Bangladesh
 21 Aug 20, 01:00 PM
 279           
 0
 21 Aug 20, 01:00 PM

সাংবাদিক ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি॥

সাংবাদিক ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি॥

নিউজ ডেস্কঃ দৈনিক পূর্বদেশের নিজস্ব প্রতিবেদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে বাঁশখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের নেতৃত্বে সাংবাদিক নেতারা বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসনের মাধ্যমে এ স্মারকলিপি দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম জাকারিয়া স্মারকলিপিটি গ্রহণ করেন। সাংবাদিক ইউনিয়নের নেতারা স্মারকলিপিতে উল্লেখ করেন, বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী গেরিলা কমান্ডার মৌলভী সৈয়দ আহমদের বড় ভাই মুক্তিযোদ্ধা আলী আশরাফের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ না দেওয়ার প্রতিবাদ করায় সিইউজে’র সদস্য ফারুক আবদুল্লাহ প্রভাবশালী একটি মহলের রোষানলে পড়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ‘গত ১ আগস্ট মোরশেদুর রহমান নামে এক ব্যক্তি বাদি হয়ে বাঁশখালী থানায় তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি (বাঁশখালী থানার মামলা নম্বর: ০১(০৮)২০২০) দায়ের করেন। স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মৌখিক নির্দেশে এ মামলা করেছেন বলে মামলার এজাহারে বাদি উল্লেখ করেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন