News71.com
 Bangladesh
 21 Aug 20, 12:59 PM
 400           
 0
 21 Aug 20, 12:59 PM

জয়কে যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে হত্যার চেষ্টা করা হয়েছিল ॥ প্রধানমন্ত্রী  

জয়কে যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে হত্যার চেষ্টা করা হয়েছিল ॥ প্রধানমন্ত্রী   

নিউজ ডেস্কঃ সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ২১শে আগস্টের হামলায় তারেক রহমান জড়িত বলেও মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি । বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমেরিকায় সজীব ওয়াজেদ জয়কে কিডন্যাপ করে হত্যার চেষ্টা করা হয়েছিল। যদিও মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর হাতে এই চক্রান্ত ধরা পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন