
নিউজ ডেস্কঃ পদ্মায় প্রবল স্রোত আর ঢেউয়ের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আর ফেরি চলছে মাত্র ৯টি। তাই ঘাটে বাড়ছে ভিড়। বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচারক শাহাদাৎ হোসেন জানান, নিম্নচাপের কারণে দুই নম্বর সতর্ক সংকেত চলছে। নদীতে এখন অনেক বাতাস, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। স্রোতও প্রবল। তাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। শুক্রবারও সেগুলো চালু করা যায়নি। পরিস্থিতি অনুকূলে আসলেই চালু করা হবে।বিআইডব্লিউটিসি’র এজিএম মো. সফিকুল ইসলাম জানান, সীমিত আকারে ৯টি ফেরি চলছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীদের ভিড় অনেক বেড়েছে। আর ছুটির দিন থাকায় এই ভিড় আরও বেড়েছে। দুই পাড়ে অর্ধসহস্রাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এছাড়া পদ্মা সেতুর ২৫ ও ২৬ নম্বর খুঁটির নিচে নাব্যতা দেখা দিয়েছে। পাশের একটি চর ভেঙে এখানে পলি জমা হচ্ছে, তাই ফেরি ঠেকে যাচ্ছে। এছাড়া পদ্মা উত্তাল থাকায় ফেরিগুলো গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে প্রায় দ্বিগুণ।বহরের ১৭ ফেরির মধ্যে ঘাটে আছে ১৫টি। দুইটি অন্যত্র পাঠানো হয়েছে। অলস বসে আছে ছয়টি ফেরি। এছাড়াও ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪০০ স্পিডবোটের সবই অলস বসে আছে।