News71.com
 Bangladesh
 21 Aug 20, 10:50 AM
 235           
 0
 21 Aug 20, 10:50 AM

সাগর উত্তাল॥উপকূলে ১-৩ ফুট অধিক উচ্চতার জোয়ারের শঙ্কা

সাগর উত্তাল॥উপকূলে ১-৩ ফুট অধিক উচ্চতার জোয়ারের শঙ্কা

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এই অবস্থায় ১ থেকে ৩ ফুট উচ্চতায় বায়ুতাড়িত জোয়ার উপকুলীয় জেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এদিকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে সমুদ্র ও নৌবন্দরগুলোকে সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এখন ভারতের বিহার-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন