News71.com
 Bangladesh
 20 Aug 20, 08:31 PM
 240           
 0
 20 Aug 20, 08:31 PM

করোনা পরিস্থিতিতে কলাপাড়ায় ২শ পরিবারকে নৌবাহিনীর খাদ্য ও অর্থ সহায়তা॥  

করোনা পরিস্থিতিতে কলাপাড়ায় ২শ পরিবারকে নৌবাহিনীর খাদ্য ও অর্থ সহায়তা॥   

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত দুইশ পরিবারের মাঝে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। কমান্ডার খুলনা নেভাল অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নে নির্মানাধীন বাংলাদেশ নৌ বাহিনীর শের-ই-বাংলা নৌ ঘাঁটি চত্বরে এ খাদ্য সহায়তা প্রদান করেন কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এ সময় শের-ই-বাংলা নৌবাহিনীর ঘাটির অধিনায়ক ক্যাপ্টেন এম মহব্বত আলীসহ শের-ই-বাংলা নৌঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

উপজেলার লালুয়া ইউনিয়নের ১ নং ও ৩ নং ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি লবণ ও নগদ ৫শ টাকা করে প্রদান করা হয়। এরপর ঘাঁটির নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া এ সময় শের-ই-বাংলা প্রকল্প কাজে নিয়োজিত সাড়ে আটশ শ্রমিকের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন