News71.com
 Bangladesh
 20 Aug 20, 07:52 PM
 223           
 0
 20 Aug 20, 07:52 PM

পাপিয়ার মতো আর কেউ যেন দলে প্রবেশ করতে না পারে॥ ওবায়দুল কাদের

পাপিয়ার মতো আর কেউ যেন দলে প্রবেশ করতে না পারে॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ পাপিয়ার মতো আর কোনো অনুপ্রবেশকারী যেন সংগঠনে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভায় যুক্ত হন।ওবায়দুল কাদের বলেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হিসেবে মাঠে ময়দানে জোরালো ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে না। পাপিয়ার মতো আর কোনো অপকর্মকারী অনুপ্রবেশ যেন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দুই একজনের অপকর্মের জন্য সংগঠনের অনেক অর্জন ম্নান হতে পারে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন