News71.com
 Bangladesh
 20 Aug 20, 11:18 AM
 272           
 0
 20 Aug 20, 11:18 AM

দুই কিশোরী নিখোঁজের ঘটনায় মামলা॥ রেফতার ২

দুই কিশোরী নিখোঁজের ঘটনায় মামলা॥ রেফতার ২

নিউজ ডেস্কঃ চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় মামলা করেছেন নিখোঁজের স্বজনরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন আইনের এই মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।এদের একজন হচ্ছেন, ওই দুই কিশোরীর বান্ধবী রুমা বেগমের মা আনোয়ারা বেগম এবং তাদের প্রতিবেশি আবুল বাশার। তবে মামলার আরেক আসামি রুমা বেগমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।এর আগে গত রোববার (১৬ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর এলাকা থেকে ১২ ও ১৫ বছর বয়সী দুই স্কুল ও মাদ্রাসা পড়ুয়া এই দুই কিশোরী নিখোঁজ হয়। এই ঘটনার পরদিন তাদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তবে ঘটনার দুইদিনের মধ্যে গত মঙ্গলবার রাতে অজ্ঞাত স্থান থেকে কিশোরীরা ফিরে আসে। পরে তাদের স্বজনরা কিশোরীদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এক সূত্রে জানায়, বান্ধবী রুমা এবং তার মা ডেকে নেওয়ার পর ওই দুই কিশোরীকে রুবেল এবং ফয়সাল নামে দুই যুবকের হাতে তুলে দেয়। পরে অজ্ঞাত স্থানে ওই যুবকদের সঙ্গে ঘুরে দুইদিনের মাথায় তারা বাড়ি ফিরে আসে। তবে এই সময় তাদেরকে বাড়ি পৌঁছৈ দেন আবুল বাশার নামে একব্যক্তি।এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় নতুন করে নারী ও শিশু নির্যাতন আইনে কিশোরীদের একজনের মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। তারপরই পুলিশ অভিযান চালিয়ে কিশোরীদের বান্ধবীর মা আনোয়ারা বেগম এবং অপর আসামি আবুল বাশারকে গ্রেফতার করে। তবে তাদের বান্ধবী রুমা বেগম গাঢাকা দেওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন