News71.com
 Bangladesh
 19 Aug 20, 10:16 PM
 261           
 0
 19 Aug 20, 10:16 PM

পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক করতে হিলি ইমিগ্রেশন পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তর॥  

পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক করতে হিলি ইমিগ্রেশন পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তর॥   

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক করতে ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসীর নেতৃত্বে দলটি ইমিগ্রেশন চেকপোস্টের স্বাস্থ্য ব্যবস্থা ও জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনে আসা অন্য সদস্যরা হলেন, আইএইচআর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. গোলাম মোস্তফা, রোগ নিয়ন্ত্রণ শাখার সহকারী পরিচালক ডা.তাহমিনা আকতার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য ডা. মহিউদ্দিন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ হাসান, আরএম নাজমুস সাঈদ, হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ প্রমুখ। অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী বলেন, বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম আছে, সেটি দেখার জন্যই দিনাজপুরের হিলি ইমিগ্রেশনে আসা। এই স্থলবন্দরগুলোতে স্বাস্থ্যবিধি সক্ষমতা বাড়ানো দরকার। যাতে করে পাসপোর্টধারী যাত্রী পারাপারের সময় কোনো অসুস্থ ব্যক্তি দেশে আসতে না পারে, যাতে করে এই এলাকার মানুষ তথা দেশের মানুষ ভালো থাকে। তিনি আরও বলেন, ঢাকায় গিয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে এই বন্দরটিতে একটি স্ক্যানার মেশিন বাসানোর জন্য সুপারিশ করবো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন