News71.com
 Bangladesh
 19 Aug 20, 08:21 PM
 232           
 0
 19 Aug 20, 08:21 PM

এডিস মশার প্রজননস্থল শনাক্তে ডিএসসিসির অভিযান॥ ৪ মামলা

এডিস মশার প্রজননস্থল শনাক্তে ডিএসসিসির অভিযান॥ ৪ মামলা

নিউজ ডেস্কঃ এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে চতুর্থদিনের মতো চিরুনি অভিযান চালিয়ে চারটি মামলা এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।বুধবার (১৯ আগস্ট) ডিএসসিসি'র ৩টি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, বিধান কুমার, মোহাম্মদ নাজমুল আহসান ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।চতুর্থদিনের চিরুনি অভিযানে মোট ৮৪টি স্থাপনা পরিদর্শন করা হয়। এর মধ্যে ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়, ফলে চায় মামলা এবং ভবন মালিকদের মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া যেসব স্থাপনায় এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ পাওয়া যায় সেসব স্থাপনার মালিকদের অতিদ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য সতর্ক করা হয়।বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএসসিসি এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে যথারীতি তিনটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হবে বলেও সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন